প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল বড় ইনিংস খেলতে পারেননি বীরেন্দর শেবাগ। তবে ২৭ বলে ৪২ রানের ‘ক্যামিও’ খেলে একটা মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। ভারতের সপ্তম ব্যাটসম্যান হিসেবে কাল পা রেখেছেন ওয়ানডের সাত হাজারি রান ক্লাবে। তাঁর আগে শচীন টেন্ডুলকার (১৭৩৯৪), সৌরভ গাঙ্গুলী (১১৩৬৩), রাহুল দ্রাবিড় (১০৭৬৫), মোহাম্মদ আজহারউদ্দিন (৯৩৭৮) ও যুবরাজ সিং (৭৩৪৫) সদস্য হয়েছেন এই ক্লাবের। সাত হাজার রান করতে শেবাগ ২১৯ ম্যাচে খেলেছেন ২১৩ ইনিংস, যা সাত হাজারি ক্লাবের ভারতীয় সদস্যদের মধ্যে চতুর্থ দ্রুততম। সাত হাজার রান করতে সবচেয়ে কম ইনিংস (১৭৪) খেলার কৃতিত্ব সৌরভের। টেন্ডুলকার, দ্রাবিড়, যুবরাজ ও আজহারউদ্দিনের লেগেছে ১৮৯, ২০৪, ২১৫ ও ২৩৩ ইনিংস।