শেবাগ বাদ, দলে পূজারা
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটির জন্য আজ রোববার দল ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকেরা। বাদ পড়েছেন ফর্মহীনতায় থাকা বীরেন্দর শেবাগ। তাঁর বদলে নির্বাচকেরা সুযোগ দিয়েছেন চেতেশ্বর পূজারাকে।এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে সিরিজে অংশ নেওয়া দল থেকে পরিবর্তন এই একটাই। সাম্প্রতিক সময়ে শেবাগের ফর্ম যাচ্ছেতাই। গত এক বছরে ১১টি ওয়ানডেতে খেলে তাঁর গড় সংগ্রহ মাত্র ২২.৫৪। অন্যদিকে দুর্দান্ত ফর্মে আছেন পূজারা। গত সপ্তাহেই রঞ্জি ট্রফিতে ডাবল সেঞ্চুরি (২০৩ রান) করেন তিনি।রোহিত শর্মা অবশ্য নিজেকে যথেষ্ট ‘ভাগ্যবান’ ভাবতে পারেন। ফর্মহীনতার চরমে থাকার পরও যে জায়গা হারাতে হয়নি তাঁকে! সর্বশেষ ছয়টি ওয়ানডের ইনিংসে তাঁর সংগ্রহ ৫, ০, ০, ৪, ৪ ও ৪ রান। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর থেকে ১৪ ওয়ানডেতে রোহিতের গড় মাত্র ১৩ রান।ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), গৌতম গম্ভীর, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, রোহিত শর্মা, যুবরাজ সিং, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, অশোক ডিন্ডা ও শামি আহমেদ।