শেবাগ বিভক্ত করছেন ভারতীয় দলকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না-কাটতেই ইংল্যান্ড সফরে গিয়ে ৪-০-এ হোয়াইটওয়াশ। অস্ট্রেলিয়ায় চলমান সফরের চার ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে ২-০-এ। কেন এই জরাজীর্ণ অবস্থা কয়েক মাস আগেও আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারতের? তাহলে কি ভারতীয় দল বিভক্ত? নাকি বাজে পারফরম্যান্সের কারণে দলে ফাটল ধরেছে?এত সব প্রশ্ন আসছে কারণ, ভারতীয় দল নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে অস্ট্রেলিয়ার দৈনিক ‘হেরাল্ড সান’। পত্রিকাটির দাবি, ভারতীয় দল এখন অনেকটাই বিভক্ত। আর দলে এ বিভক্তির নেপথ্যে আছেন বীরেন্দর শেবাগ।বিভক্তির কারণ সম্পর্কে হেরাল্ড সান লিখেছে, বিভক্তির মূল কারণ অধিনায়কত্ব প্রসঙ্গ। দলের অনেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব চান না। ধোনির বদলে শেবাগকে অধিনায়ক হিসেবে পেতে চান তাঁরা।ভারতীয় দল সম্পর্কে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার রায়ান হ্যারিসের মূল্যায়ন, ‘ভারতীয় দল নিজেদের সঙ্গেই লড়াই করছে। মনে হয় না, দলে ঐক্য আছে।’ ওয়েবসাইট।