শেবাগকে ছুঁয়ে কোহলির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন আম্বাতি রায়ডু। চার বছর, ২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিরাট কোহলি। সেই রায়ডুর জাতীয় দলে অভিষেক হলো কিনা কোহলির নেতৃত্বে! কোহলি এখন ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম এক তারা। তাঁর আলোর ছটায় কাল উজ্জ্বল হয়ে উঠল হারারে স্পোর্টস ক্লাব। রায়ডু ঘরোয়া ক্রিকেট খেলছেন এক যুগ ধরে। জাতীয় দলে আসি আসি করছেন, সেও অর্ধযুগ। বড়দের বিশ্রামে অবশেষে মিলল সুযোগ, বহু কাঙ্ক্ষিত অভিষেকেই ইঙ্গিত, সুযোগ পেলে পুষিয়ে দেবেন হারানো সময়গুলো।এই সিরিজ ভারতের জন্য তরুণদের বাজিয়ে দেখা আর কোহলিকে নেতৃত্বের অভিজ্ঞতা দেওয়ার সিরিজ। প্রথম ম্যাচে সফল দুটি উদ্দেশ্যই। কোহলির সেঞ্চুরি আর রায়ডুর অপরাজিত ফিফটিতে কাল জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারাল ভারত। পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ১-০ তে। ওয়ানডেতে বিস্ময়কর ধারাবাহিকতা ধরে রাখা কোহলি গড়লেন সবচেয়ে কম ইনিংসে ১৫ সেঞ্চুরির রেকর্ড। ছুঁলেন বীরেন্দর শেবাগকেও। ভারতের হয়ে সেঞ্চুরিসংখ্যায় কোহলির ওপরে আছেন শুধু শচীন টেন্ডুলকার (৪৯) ও সৌরভ গাঙ্গুলী (২২)। প্রাসঙ্গিক তথ্য, ১৫ সেঞ্চুরি করতে টেন্ডুলকারের লেগেছিল ১৮২ ইনিংস, সৌরভের ১৪৪!সকালে সিমিং কন্ডিশনে কাল জিম্বাবুয়ের শুরুটা ছিল সতর্ক। ২২ ওভারে ৭২ রানের জুটি গড়েন দুই ওপেনার সিকান্দার রাজা ও ভুসি সিবান্দা। পাকিস্তানি বংশোদ্ভূত রাজা এক পাশ আগলে রাখলেও (১১২ বলে ৮২) মিডল অর্ডারে রান পাননি কেউ। চিগুম্বুরার ৩৪ বলে ৪৩ রানে ২২০ ছাড়ায় জিম্বাবুয়ে। ভারতের দুই ওপেনার বড় রান পাননি। তবে তৃতীয় উইকেটে কোহলি (১০৮ বলে ১১৫) ও রায়ডুর (৮৪ বলে ৬৪) ১৫৯ রানের জুটি গড়ে দেয় ম্যাচের ভাগ্য। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২২৮/৭ (সিবান্দা ৩৪, রাজা ৮২, উইলিয়ামস ১৫, মাসাকাদজা ১১, টেলর ১২, ওয়ালার ২, চিগুম্বুরা ৪৩*, মুতম্বোজি ৮, উতসেয়া ৮*, মিশ্র ৩/৪৩, রায়না ১/২, উনাদকাট ১/৩৯, সামি ১/৪৫, বিনয় ১/৫৭); ভারত: ৪৪.৫ ওভারে ২৩০/৪ (রোহিত ২০, ধাওয়ান ১৭, কোহলি ১১৫, রায়ডু ৬৩*, রায়না ০, কার্তিক ৮*, উতসেয়া ২/৩৪, চিগুম্বুরা ১/৩০, জারভিস ১/৪০)। ফল: ভারত ৬ উইকেটে জয়ী; ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি।সবচেয়ে কম ইনিংসে ১৫ সেঞ্চুরি ইনিংসবিরাট কোহলি ১০৬সাঈদ আনোয়ার ১৪৩সৌরভ গাঙ্গুলি ১৪৪ক্রিস গেইল ১৪৭হার্শেল গিবস ১৬১