শেবাগকে নিয়ে সংশয়
সবাই ফিট আছেন, লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতও। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে কালকের কোয়ার্টার ফাইনালের মহারণে যাঁকে সবচেয়ে বেশি প্রয়োজন, সেই শেবাগকে নিয়েই সংশয় কাটছে না।‘আজ রাতে বা কাল ম্যাচ শুরুর আগে শেবাগ নিয়ে সিদ্ধান্ত নেব আমরা। বাকিরা সবাই ফিট’—আহমেদাবাদে আজ বুধবার বলেছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।বিশ্বকাপের শুরু থেকেই হাঁটুর সমস্যায় ভুগছেন বীরেন্দর শেবাগ। ব্যথানাশক ইঞ্জেকশনের প্রতিক্রিয়ায় এখন যোগ হয়েছে এলার্জি সমস্যা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। তাঁর বদলে শচীন টেন্ডুলকারের সঙ্গে ওই ম্যাচে ইনিংস উদ্বোধন করে গৌতম গম্ভীর। আশার কথা, গতকাল মঙ্গলবার নেটে ব্যাটিং অনুশীলন করেছেন শেবাগ।অস্ট্রেলিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে শেবাগের প্রয়োজনীয়তা প্রকাশ পেয়েছে ধোনির কথায়, ‘শেবাগকে পাওয়া সত্যিই গুরুত্বপূর্ণ। ওর আক্রমণাত্মক ব্যাটিং প্রথম পাঁচ ওভারেই ম্যাচ সহজ করে দিতে পারে।’ ওয়েবসাইট।