শেবাগভক্ত কাউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারমানপ্রিত কাউর
হারমানপ্রিত কাউর

পাঞ্জাবের বাড়ি থেকে ৩০ কিলোমিটার দূরে গিয়ে ক্রিকেট শেখা শুরু। প্রথম প্রথম বাবাই নিয়ে যেতেন। পরে ‘কষ্টটা’ সহনীয় হয়ে আসে। কষ্ট করেছেন বলেই আজ হারমানপ্রিত কাউর ভারতীয় নারী ক্রিকেট দলের অন্যতম ব্যাটিংস্তম্ভ। এখানে প্রথম দুই ম্যাচে রান পাননি। মিডল অর্ডার থেকে কাল কোচ তাঁকে বাংলাদেশের বিপক্ষে নামিয়ে দিলেন ইনিংস উদ্বোধন করতে। ১২ চার আর এক ছয়ে ৫৯ বলে ৭৭ করে ম্যাচসেরা। সংবাদ সম্মেলনে তৃপ্তি খেলা করল ২৫ বছরের তরুণীর চোখেমুখে, ‘শেবাগ আমার প্রিয় খেলোয়াড়। ওনার মতো মেরে খেলতে পছন্দ করি। আজ দিনটা ছিল আমার। এভাবেই খেলে যেতে চাই।’