শেবাগের টানা ফিফটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফটিকে সেঞ্চুরি বানিয়ে ফেলতে না পারার দুঃখ আছে। তবে কাল বীরেন্দর শেবাগের জন্য সান্ত্বনা হতে পারে একটা রেকর্ড ছুঁয়ে ফেলা। এ নিয়ে টানা ১১ টেস্টে ৫০ কিংবা তারও বেশি ইনিংস খেললেন এই ভারতীয় ওপেনার। টানা ১১ টেস্টে ফিফটি করার রেকর্ডটা আছে শেবাগেরই বন্ধু, ওপেনিং-সঙ্গী গৌতম গম্ভীরের আর ভিভ রিচার্ডসের। ১৯৭৬-এর জানুয়ারি থেকে ১৯৭৭-এর ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১১ টেস্টে ৭টি সেঞ্চুরি আর ৬টি ফিফটি করেছেন ভিভ। ২০০৮-এর অক্টোবর থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত ১১ টেস্টে গম্ভীর ৮টি সেঞ্চুরি ও ৫টি ফিফটি করেন। আর শেবাগ গত বছরের নভেম্বর থেকে চলতি টেস্ট পর্যন্ত ৬টি সেঞ্চুরি আর ৫টি ফিফটি করেছেন। গম্ভীর না পারলেও শেবাগের সামনে সুযোগ থাকছে রেকর্ডটা নিজের করে নেওয়ার। পরের টেস্টের দুই ইনিংসের একটিতে ৫০ রানের কোনো ইনিংস খেললে টানা ম্যাচে ফিফটি করার রেকর্ডটা হয়ে যাবে তাঁর। রেকর্ডের এই দৌড়ে আছেন তামিম ইকবালও। টানা সাত টেস্টে ফিফটি আছে তাঁর।