শেবাগের পারা না-পারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ১৭টি চার মেরেছেন বীরেন্দর শেবাগ। এই চারময় ইনিংস দিয়ে ইতিহাসে ১৫তম ব্যাটসম্যান হিসেবে টেস্টে এক হাজার চারের মাইলফলক ছুঁলেন তিনি। শেবাগের মোট চারের সংখ্যা এখন ১০০৫। সবচেয়ে বেশি চারের রেকর্ডটি শচীন টেন্ডুলকারের (১৭৮৬+)। টেন্ডুলকারকে টপকে যেতে অনেক দিন অপেক্ষা করতে হবে শেবাগকে। এখানে না পারলেও কাল আরেক রেকর্ডে টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন। দ্রুততম সময়ে ৭০০০ রান পূর্ণ করা। শেবাগ করলেন ১৩৪তম ইনিংসে, টেন্ডুলকারের লেগেছিল ১৩৬ ইনিংস। অবশ্য এ তালিকায় সবার ওপরে ওয়ালি হ্যামন্ড। এই সাবেক ইংলিশ ব্যাটসম্যান ৭০০০ রান পূর্ণ করেছিলেন ১৩১ ইনিংসে।