শেবাগের বিধ্বংসী সেঞ্চুরি, ভারতের শুভ সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেবাগের অনবদ্য সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে শুভ সূচনা করেছে স্বাগতিক ভারত। দিনশেষে তিন উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩২৯ রান। টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ভূমিকায় অবতীর্ণ হন বীরেন্দর শেবাগ। বল হাতে নিজের প্রথম ওভারেই গৌতম গম্ভীরের উইকেট তুলে নেন জেসি রাইডার। ১২ ওভার শেষে তখন ভারতের স্কোরবোর্ডে জমা হয়েছিল ৬০ রান। কিন্তু এরপর কিউই বোলারদের আর কোনো সুযোগ দেননি শেবাগ আর রাহুল দ্রাবিড়। দ্বিতীয় উইকেট জুটিতে ২৩৭ রানের পার্টনার গড়ে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে দেন ভারতকে। ১৭৩ রান করে ড্যানিয়েল ভেট্টরির বলে বোল্ড হয়ে ফিরে যান শেবাগ। কয়েক ওভার পরেই দ্রাবিড়কেও ফিরিয়ে দেন ক্রিস মার্টিন। তবে তার আগে অবশ্য তিনি পূর্ণ করেছেন ক্যারিয়ারের ৩০তম টেস্ট সেঞ্চুরি। দিনশেষে টেন্ডুলকার ১৩ ও লক্ষন ৭ রানে অপরাজিত আছেন।—ক্রিকইনফো