শেবাগের ‘গোল্ডেন ডাক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই টেস্টের দুটিতেই হার। অনেকে বলছিলেন, ‘ড্যাশিং’ ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ ইনজুরি কাটিয়ে ফিরে এলেই বদলে যাবে দলের চেহারা। হারের বৃত্ত থেকে বেরিয়ে ভারতীয় দল জয়ে ফিরবে কি না, এটা সময়ই বলে দেবে। তবে সর্বশেষ খবর, এজবাস্টন টেস্টে দলে ফিরেই ‘গোল্ডেন ডাক’ মেরেছেন শেবাগ!২০০২ সালের পর এবার ২০১১। নয় বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলছেন শেবাগ। ইনজুরি কাটিয়ে দলে ফেরা, ভারতীয় দলের বাজে পারফরম্যান্স—সব মিলিয়ে শেবাগের ওপর প্রত্যাশা একটু বেশিই ছিল। তবে বাড়তি প্রত্যাশার প্রতিদান শেবাগ দিলেন প্রথম বলেই আউট হয়ে। ওয়েবসাইট।