শেবাগ-ঝড়ে ফাইনালে পাঞ্জাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় দলে ব্রাত্য থাকলে কী হবে, বীরেন্দর শেবাগ বুঝিয়ে দিলেন, এখনো তিনি ফুরিয়ে যাননি। আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে তাঁর ৫৮ বলে ১২টি চার ও ৮ ছক্কায় ১২২ রানের বিস্ফোরক ইনিংসে কপাল পুড়ল চেন্নাই সুপার কিংসের। ২৪ রানের জয় নিয়ে প্রথমবারের মতো আইপিএলের ফাইনালে পেঁৗছে গেল শেবাগের দল কিংস ইলেভেন পাঞ্জাব। ১ জুনের ফাইনালে তাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।
শেবাগ-ঝড়ে টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ২২৬ রান করে পাঞ্জাব। তবে এর পরেও স্বস্তিতে ছিল না প্রীতি জিনতার দল। ভালোমতোই জবাব দিচ্ছিলেন বাংলাদেশ সফরে অধিনায়কের দায়িত্ব পাওয়া সুরেশ রায়না। কিন্তু মাত্র ২৫ বলে ১২টি চার ও ৬ ছক্কায় ৮৭ রান করে রায়নার বিদায়ের পর ছন্দটা ধরে রাখতে পারেনি চেন্নাই। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২০২ রান তুলতেই ফুরিয়ে যায় তাদের ২০ ওভার। ওয়েবসাইট৷