শেভচেঙ্কোর বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের মাটিতে ইউরো শেষেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। এবার খেলোয়াড়ি জীবনেরই ইতি টেনে দিলেন আন্দ্রেই শেভচেঙ্কো। ১৯৯৪ সালে পেশাদার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল যেখানে, বিদায়ও নিলেন সেই ডায়নামো কিয়েভ থেকেই। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ এবং বেশি গোলের মালিক শেভচেঙ্কোর এই হঠাৎ বিদায়ের কারণ রাজনীতি। ফুটবলের মাঠ ছেড়ে ৩৫ বছর বয়সী ফুটবলার নামছেন রাজনীতির ময়দানে। আগামী অক্টোবরে ইউক্রেনের জাতীয় সংসদ নির্বাচন। তার আগে ইউক্রেনের কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন, নাকি নিজেই একটা দল গঠন করবেন, সেটাও জানিয়ে দেবেন শিগগিরই। রয়টার্স।