শেষ অঙ্কে রোমাঞ্চের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কপালে থাকলে আমরা শিরোপা জিততেও পারি। শেষ কটা ম্যাচে জয় চাই আমরা’—কথাটা আবাহনীর অধিনায়ক ওয়ালি ফয়সালের। ‘আমরা শেষ চারটি ম্যাচ জেতা ছাড়া আর কিছুই ভাবছি না। নিজেদের কাজটা ভালোভাবে করতে পারলে আমরাই জিতব’—শেখ রাসেলের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য।‘ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারিনি। এখন লিগটা অবশ্যই জিততে চাই। এ জন্য সর্বশক্তি নিয়োগ করব আমরা’—শেখ জামালের অধিনায়ক আরিফুল ইসলাম। শেষ পর্যন্ত কার আশা পূরণ হবে? উত্তর খুঁজতে হচ্ছে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই। দেড় মাস পর আজই আবার মাঠে নামছে প্রিমিয়ার ফুটবল লিগ। সাধারণ হিসাব বলছে, ১২ ম্যাচে ২৬ পয়েন্ট পাওয়া শেখ রাসেলেই আছে সুবিধাজনক জায়গায়। নিজেদের চারটি ম্যাচ জিতলে তারাই চ্যাম্পিয়ন। আজ সন্ধ্যা ৭টায় ব্রাদার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপার শেষ অভিযান শুরু করছে রাসেল। বাকি তিন ম্যাচের প্রতিপক্ষ আরামবাগ, শেখ জামাল ও ফেনী সকার। ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ ঘরে তোলা শেখ রাসেল নিজেদের সাফল্যের সরণিতে রাখতে লিগ জিততে মরিয়া। লিগই তো আসল।১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে রাসেলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শেখ জামাল। দলটি এবারের ফেড কাপ ও স্বাধীনতা কাপের ফাইনালে আর পেরে ওঠেনি রাসেলের কাছে। এই রাসেলের সঙ্গে জামালের আছে বোঝাপড়ার ম্যাচ, ১৫ এপ্রিলের এ ম্যাচই আসলে অনেকটা নির্ধারণ করবে ষষ্ঠ বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ গন্তব্য। যেটি হবে অঘোষিত ফাইনাল। আরামবাগ, সকার, ব্রাদার্সের বিপক্ষে বাকি তিন ম্যাচ অতটা কঠিন কিছু নয় জামালের জন্য।গত পাঁচটি বাংলাদেশ লিগের চারটিই ঘরে তোলা আবাহনী এবার পড়ে গেছে, ‘যদি’, ‘কিন্তু’র ফাঁদে। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দলটা যদিও এখন এক নম্বরে, কিন্তু শিরোপার চাবি আবাহনীর হাতে নেই। নিজেদের শেষ তিনটি ম্যাচ জিতলেও আকাশি-নীলদের তাকিয়ে থাকতে হবে রাসেল-জামালের দিকেই। আগামীকাল আবাহনীর সামনে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। বিজেএমসি ও মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচ ১৩ ও ১৬ এপ্রিল। শিরোপা-দৌড়ে নেই মোহামেডান, কিন্তু চিরকালীন প্রতিদ্বন্দ্বিতার আগুন জ্বেলে আবাহনীর পথে কাঁটা তারা বিছিয়ে দিতেই পারে। তার ওপর চোট-আঘাতে আক্রান্ত আবাহনী এই শেষ ধাপেও সম্ভবত পাচ্ছে না ডিফেন্ডার সামাদকে। মিডফিল্ডার প্রাণতোষকে পাওয়ার আশাও কম। ডিফেন্ডার সুজনকে পাওয়া যেতে পারে, কিন্তু তিনিও পুরো ফিট নন।চোটের হামলায় করার কিছু নেই, তবু আবাহনীর সব মনোযোগ নিবদ্ধ করছে শেষ তিনটি ম্যাচ জেতার দিকেই। প্রাণতোষ একটু অদৃষ্টবাদীও হয়ে পড়ছেন, ‘আমাদের শেষ তিন ম্যাচ জিততে হবে। কপালে থাকলে হয়তো শিরোপাটা চলেও আসতে পারে।’জামাল শিবিরে হালকা চোট-আঘাত আছে। তাদের নাইজেরিয়ান স্ট্রাইকার আলফ্রেড প্রথম দু-একটা ম্যাচ নাও খেলতে পারেন। তবে দলটির অভিজ্ঞ ডিফেন্ডার হাসান আল মামুন এবার যেন জামালের ঘরেই শিরোপা দেখছেন, ‘বড় ম্যাচ তো আসলে ওই একটাই। শেখ রাসেলের বিপক্ষে কঠিন লড়াই দিতে হবে আমাদের। লিগ জেতার ভালো সুযোগই দেখছি।’সব মিলিয়ে জমজমাট একটা পর্বের হাতছানি। রোমাঞ্চ যেন পসরা সাজিয়ে বসে আছে!পয়েন্ট টেবিল ম্যাচ জয় ড্র হার পয়েন্টআবাহনী ১৩ ৮ ৪ ১ ২৮শেখ রাসেল ১২ ৮ ২ ২ ২৬শেখ জামাল ১২ ৭ ৪ ১ ২৫মোহামেডান ১৩ ৬ ২ ৫ ২০বিজেএমসি ১৩ ৫ ৪ ৪ ১৯মুক্তিযোদ্ধা ১৪ ৪ ৪ ৬ ১৬ব্রাদার্স ১২ ২ ৪ ৬ ১০ফেনী সকার ১৩ ২ ২ ৯ ৮আরামবাগ ১২ ২ ০ ১০ ৬