প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে থামল রজার ফেদেরারের ‘কোয়ার্টার ফাইনাল’ ট্রেন। যে উইম্বলডনে ২০০৪ সালে যাত্রা শুরু হয়েছিল সেখানেই হলো ছন্দপতন। এর মাঝে খেলা হয়ে গেছে টানা ৩৬টি গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনাল। গ্র্যান্ড স্লামে টানা কোয়ার্টার ফাইনাল খেলার রেকর্ড এটিই। ফেদেরার ভেঙেছিলেন জিমি কনর্সের ২৭ গ্র্যান্ড স্লামের রেকর্ড। ১৯৭৩ উইম্বলডন থেকে ১৯৮৩ ফ্রেঞ্চ ওপেন পর্যন্ত টানা ২৭টি ওপেনে কমপক্ষে শেষ আটে উঠেছিলেন এই মার্কিন তারকা। এই সময়ে অবশ্য অনেকগুলো গ্র্যান্ড স্লামে অংশই নেননি কনর্স। অন্যদিকে ফেদেরার খেলেছেন সব কটাতেই।