প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার ইউনাইটেডকে ছুঁয়ে ফেলল বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। পেপ গার্দিওলার সাবেক ও ভবিষ্যৎ ক্লাব দুটি ছুঁয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ড। ১৯৯২ সালে চ্যাম্পিয়নস লিগ চালু হওয়ার পর এই তিনটি ক্লাবই ১২ বার উঠেছে শেষ আটে। এদের পরেরই অবস্থান রিয়াল মাদ্রিদের। এবারসহ মোট ১১ বার কোয়ার্টার ফাইনালে উঠল স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি। নয়বার শেষ আটে খেলেছে বার্সার কাছে হেরে বিদায় নেওয়া এসি মিলান। আটবার উঠেছে চেলসি ও জুভেন্টাস। আগের ১১ বারের মধ্যে নয়বারই কোয়ার্টার ফাইনাল বাধা পেরিয়েছে বার্সা। সেমিফাইনালে ওঠার রেকর্ড এটিই। সাতবার করে শেষ চারে খেলে বার্সার পেছনে আছে রিয়াল, ইউনাইটেড ও এসি মিলান।