শেষ আটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল হারারেতে বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যান করলেন ১১০ রান, শেষ আটজন মাত্র ১৮। টেস্টে বাংলাদেশের শেষ আট ব্যাটসম্যান মিলে এত কম রান এর আগে কখনোই করেননি। এর আগে শেষ আটের সর্বনিম্ন মিলিত অবদান ছিল ২৭ (শ্রীলঙ্কা, কলম্বো, ২০০৭)। বাংলাদেশের ১৮ অবশ্য রেকর্ডের তালিকায় আছে ১০ নম্বরে। সবারে ওপরে শ্রীলঙ্কা। ১৯৯০ সালে চণ্ডীগড়ে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে লঙ্কানদের শেষ আট ব্যাটসম্যান মিলে দলকে উপহার দেন মাত্র ৮ রান। শ্রীলঙ্কা ওই ইনিংসে করেছিল ৮২ রান।