শেষ আটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেভিয়ার মেলিসেকে হারিয়ে ক্যারিয়ারের ৮৫০তম জয়টি পেলেন রজার ফেদেরার। নিশ্চিত করলেন গ্র্যান্ড স্লামে টানা ৩৩টি কোয়ার্টার ফাইনালে ওঠা। সেই ২০০৪ উইম্বলডনের পর থেকে খেলা সবগুলো গ্র্যান্ড স্লামেই কমপক্ষে শেষ আটে খেলেছেন সুইস তারকা। টানা কোয়ার্টার ফাইনাল খেলার রেকর্ডটা আগে থেকেই ফেদেরারের। এখন বাকি শুধু মোট কোয়ার্টার ফাইনাল খেলা জিমি কনর্সের রেকর্ডটি নিজের করে নেওয়া। ১৯৭০ থেকে ১৯৯২ পর্যন্ত ৫৮টি গ্র্যান্ড স্লাম খেলে ৪১টিরই শেষ আটে খেলেছিলেন মার্কিন কিংবদন্তি। ৫৩টি গ্র্যান্ড স্লাম খেলা ফেদেরার এবার নিয়ে ৩৭টি কোয়ার্টার ফাইনাল খেলছেন। রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লামের মালিক তিনে ঠেলে দিয়েছেন ৩৬টি কোয়ার্টার ফাইনাল খেলা আন্দ্রে আগাসিকে।