শেষ আটে অনিশ্চিত নেইমার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দ তো আছেই। তবে পাশাপাশি একটা দুঃসংবাদও পেয়েছে ব্রাজিল। চিলির বিপক্ষে ম্যাচে চোট পাওয়া নেইমার কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলবেন কি না, এ নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
চিলির বিপক্ষে বেশ কয়েকবার মারাত্মক ট্যাকলের শিকার হন নেইমার। ম্যাচ শেষে জানা গেছে ডান ঊরুতে চোট পেয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ব্রাজিলিয়ান দৈনিক ও গ্লোবো জানিয়েছে, চোট কাটিয়ে মাঠে ফিরতে বেশ কয়েক দিন সময় লাগতে পারে নেইমারের। তবে কোচ স্কলারি তাঁকে নিয়ে থাকছেন আশাবাদী, ‘আমরা মাঝে চার থেকে পাঁচ দিন সময় পাব। আশা করছি ও এর মধ্যে ফিট হয়ে ফিরতে পারবে। দেখা যাক কী হয়।’ মেইল অনলাইন।