শেষ আটে অনূর্ধ্ব-১৭ দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুব্রত মুখার্জি কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। নয়াদিল্লিতে অনুষ্ঠানরত টুর্নামেন্টে কাল তারা টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে নেপাল অনূর্ধ্ব-১৭ দলকে। নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য। আজ শেষ চারে ওঠার লড়াইয়ে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ ভারতের আর্মি বয়েজ।