শেষ আটে আটকে গেলেন ইমদাদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদকের খুব কাছে গিয়েও খালি হাতেই ফিরে আসতে হচ্ছে ইমদাদুল হককে (মিলন)। নিজের যোগ্যতা দিয়ে বাছাইপর্ব পার হয়ে সিঙ্গাপুরে যুব অলিম্পিক খেলতে গিয়েছিলেন ইমদাদুল। তরতর করে উঠে গিয়েছিলেন কোয়ার্টার ফাইনাল পর্যন্তও। কিন্তু ওখান থেকেই ৬ রাউন্ডের সবগুলোয় হেরে ফিরতে হলো তাঁকে।কোয়ার্টার ফাইনালে ইমদাদুলকে ৬-০ ব্যবধানে হারিয়েছেন রাশিয়ার সিবজহিতভ বোলোতে। শেষ পর্যন্ত এই সিবজহিতভ ছেলেদের ব্যক্তিগত এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। সোনা জিতেছেন মিসরের সাবরি ইব্রাহিম এবং রুপা জিতেছেন হল্যান্ডের ফন ডেন ওয়েভের রিক।