শেষ আটে চোখ ক্যাপেলোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো বিশ্বকাপ জেতা হয়নি রাশিয়ার। এবারও যে হবে, সেটার পক্ষে বাজি ধরার লোকও খুব কম। ফ্যাবিও ক্যাপেলো সেটা জানেন। সে জন্যই কোয়ার্টার ফাইনালকেই ছাত্রদের সামনে লক্ষ্য বেঁধে দিয়েছেন। তবে বড় কিছু করার ইচ্ছাটা গোপনও করেননি, ‘আমরা কোয়ার্টার ফাইনালে যেতে চাই। কিন্তু খুব ভালো খেললে যেকোনো কিছুই সম্ভব।’ এই উচ্চাশার সপক্ষে একটা যুক্তিও আছে তাঁর, ‘শুধু মনে করুন, কেউ আশা করেনি আমরা গ্রুপে শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করব। কিন্তু সেটিই হয়েছে।’ সর্বশেষ ২০০২ বিশ্বকাপে খেলেছিল রাশিয়া। ওটাই রুশদের আরও বেশি তাতিয়ে দেবে বলে বিশ্বাস ক্যাপেলোর। কিন্তু ইতালিয়ান কোচের বয়স এখন ৬৭। এটাই কি তাঁর শেষ বিশ্বকাপ? ক্যাপেলোর উত্তর হাঁ-সূচক, ‘২০১৮ সালে আমার বয়স হবে ৭১। বিদায় বলার ওটাই সঠিক সময়। রাশিয়া আমার শেষ চাকরি। আমি স্যার অ্যালেক্স ফার্গুসনের মতো হতে চাই। তিনি ৭২-এ অবসর নিয়েছেন, আমি তাঁর এক বছর আগেই নেব।’ এএফপি।