শেষ আটে দ্রগবাদের ‘হাতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্ট অনুমিতভাবেই শেষ আটে উঠেছে। তবে পরশু আফ্রিকান কাপ অব নেশনসের সবচেয়ে বড় ঘটনা সুদানের গোলের দেখা পাওয়া।৩৬ বছরের গোল-খরা কাটানোই শুধুই নয়, সুদান পরশু একটি পয়েন্টও তুলেছে ঘরে। পরশু অ্যাঙ্গোলার বিপক্ষে দু-দুবার পিছিয়ে পড়েও ড্র করেছে ১৯৭০-এর চ্যাম্পিয়নরা, এতে তাদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্নটাও থাকল বেঁচে। এর আগে সর্বশেষ ১৯৭৬ সালে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিল ৫০ ও ৬০-এর দশকে আফ্রিকার অন্যতম সেরা ফুটবল দল। সেবার জায়ারের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল সুদানিরা। এরপর অবশ্য আর একবারই চূড়ান্ত পর্বে খেলেছে সুদান, ২০০৮ সালে ৩ ম্যাচ খেলে খালি হাতেই ফিরেছিল ‘নীল নদের কুমির’রা।ম্যানইউর সাবেক খেলোয়াড় মানুচো ম্যাচের দুই অর্ধেরই ৫ মিনিটে গোল করে দুবার এগিয়ে দেন অ্যাঙ্গোলাকে। দুবারই সুদানকে সমতায় ফেরান ইউসুফ বশির (৩২ ও ৭৪ মিনিট)। দুই ম্যাচে ৪ পয়েন্ট অ্যাঙ্গোলার।‘সি’ গ্রুপেরই অন্য ম্যাচে বুরকিনা ফাসোকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে আইভরি কোস্ট। ২০ বছরের শিরোপা-খরা ঘোচানোর অভিযানে নামা ‘হাতিরা’ জিতেছে সলোমন কালু ও বাকারি কোনের আত্মঘাতী গোলে। অধিনায়ক দিদিয়ের দ্রগবার ক্রস থেকে গোল করেন কালু। প্রথম ম্যাচে এই কালুর পাস থেকেই একমাত্র গোল করেছিলেন দ্রগবা। দুই ম্যাচে ৬ পয়েন্ট আইভরি কোস্টের। দুই ম্যাচেই হেরে নিশ্চিত হয়েছে বুরকিনা ফাসোর বিদায়। এএফপি, রয়টার্স।