শেষ আটে নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেন্ডন ম্যাককালামের সেঞ্চুরি। সঙ্গে রস টেলরের ৪৪ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংসে নিউজিল্যান্ডের রানের পাহাড়, ৬ উইকেটে ৩৫৮! জবাবে পুরো ৫০ ওভার খেলে কানাডার সংগ্রহ ৯ উইকেটে ২৬১ রান। মুম্বাইয়ে ৯৭ রানের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড।৩৫৯ রানের অসম্ভবের পথে শুরুতেই ধাক্কা খায় কানাডা। দলীয় ২ রানে প্রথম আর ৫০ রানে তৃতীয় উইকেটের পতন। তবে নিউজিল্যান্ডকে হেসে-খেলে জিততে দেননি অধিনায়ক আশিষ বাগাই ও জিমি হানসারা। কিউই বোলারদের হতাশায় ডুবিয়ে এ দুজন গড়ে তোলেন ১২৫ রানের জুটি। ব্যক্তিগত ৮৪ রানে সাজঘরে ফেরেন বাগাই। হানসারাকে ফেরাতে পারেনি নিউজিল্যান্ড। এক প্রান্ত আগলে রেখে ৭০ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান।সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড ৩৫৮/৬ (৫০ ওভার)ম্যাককালাম ১০১, টেলর ৭৪বাইদান ৮৪/৩, বালাজি ৬২/২কানাডা ২৬১/৯ (৫০ ওভার)বাগাই ৮৪, হানসারা ৭০*ওরাম ৪৭/৩, মিলস ২/২ম্যাচ সেরা: ব্রেন্ডন ম্যাককালাম