ক্লাব বিশ্বকাপে খেলতে গিয়ে পা ভেঙে সেই যে দল থেকে ছিটকে পড়লেন, সুস্থ হয়ে এখনো বার্সেলোনার প্রথম একাদশে জায়গা পাচ্ছেন না ডেভিড ভিয়া। স্পেন জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। স্পেনের মহাতারকাও। তাঁর মতো খেলোয়াড়কে বসিয়ে রাখছেন টিটো ভিলানোভা। সুযোগ যা একটু মিলছে কোপা ডেল রেতে। আর সেই সুযোগে লিগের প্রথম একাদশে ফেরার দাবিটাও দিনকে দিন জোরালো করছেন ভিয়া। করলেন পরশুও, জোড়া গোল করে।‘সমস্যা’ হলো একাদশে জায়গা নিয়ে তাঁর সঙ্গে মূল লড়াই যাঁর, সেই অ্যালেক্সিস সানচেজও জোড়া গোল করেই ভিয়াকে বার্তা দিয়েছেন, সহজে হাল ছাড়বেন না তিনিও। আর এই দুজনের এমন স্বাস্থ্যকর লড়াইয়ে পরশু করদোবাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে স্প্যানিশ কাপের শেষ আটে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সেখানে তাদের প্রতিপক্ষ নবশক্তির মালাগা। রোববার মালাগার সঙ্গেই আবার লিগে খেলা আছে বার্সেলোনার।এবারের কোপা ডেল রেতে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা। পুরো মৌসুমে ভিয়ার গোল ১০টি। সেখানে পরশুর দুটি নিয়ে সানচেজের গোল হলো তিনটি। আগে মাত্র একটি গোল করলেও ভিয়ার চেয়ে সানচেজকেই যেন বেশি পছন্দ করছিলেন ভিলানোভা। এই মৌসুমে ভিয়া বার্সার হয়ে ২২ ম্যাচ খেলেছেন। ১১টাই বদলি হিসেবে। লিগে ১৮ ম্যাচের মাত্র ছয়টিতে ছিলেন প্রথম একাদশে, চ্যাম্পিয়নস লিগে ছয় ম্যাচের একটিতে। বেঞ্চে বসে থাকতে কারোরই ভালো লাগে না। ভিয়ার মতো খেলোয়াড়ের তো আরও নয়। বাজারে তাই জোর গুঞ্জন, ক্লাব ছাড়তে চান তিনি। ভিয়ার ব্যাপারে আগ্রহী আর্সেনালও। ক্যানসারের চিকিৎসায় যুক্তরাষ্ট্রে যাওয়ায় পরশু ডাগ-আউটে অনুপস্থিত ছিলেন। তার পরও ভিলানোভাকে আরেকটি বার্তাই হয়তো দিতে চাইলেন ভিয়া। ২১ ও ২৫—এই পাঁচ মিনিটের ব্যবধানে করেছেন দুই গোল। সানচেজের গোল দুটি এসেছে ৫৫ ও ৮৫ মিনিটে। বার্সার গোল-উৎসবের শুরুটা হয়েছিল ১৭ মিনিটে, ‘ভবিষ্যতের জাভি’ থিয়াগোর সৌজন্যে। আসল জাভি এই ম্যাচে খেলেননি। মেসি-ইনিয়েস্তা-বুসকেটস-পিকে-পেদ্রো ছিলেন বিশ্রামে। ওয়েবসাইট।