শেষ আটে বিজেএমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন বিজেএমসি। ৩০ মার্চ প্রথম কোয়ার্টার ফাইনালে দলটির প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের রানার্সআপ ব্রাদার্স।

বিজেএমসিকে কাল খেলায় ফিরিয়েছেন আবদুল্লাহ পারভেজ, প্রায় ২৫ গজ দূর থেকে দর্শনীয় শটে গোল করেন। তাঁর আরেকটি দূরপাল্লার শট ক্রসবারে না লাগলে জয়ের ব্যবধানটা বাড়তে পারত।

এর আগে আলী হাসান এগিয়ে নেন ফেনী সকারকে। হাসানের কর্নারে মাথা ছুঁয়ে ব্যবধান দ্বিগুণ করেন আকবর হোসেন রিদন। পরের দুটি গোলই বিজেএমসির ইসমাইল বাঙ্গুরার। জয়সূচক গোলটি আবদুল্লাহ পারভেজের।

গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেল: দিনের অন্য ম্যাচে ব্রাদার্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেল। ১ জয় ও ১ ড্রয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন রাসেল, ৩১ মার্চ খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপ ফেনী সকারের সঙ্গে।