শেষ আটে বিজেএমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচে ঢাকা মোহামেডানকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছিল কক্স সিটি। কিন্তু নতুন এই দলটির পক্ষে প্রতি ম্যাচেই তো আর অঘটন ঘটানো সম্ভব নয়। কাল কমলাপুর স্টেডিয়ামে কক্স সিটিকে হেসেখেলে ৬-০ গোলে হারিয়ে দিয়েছে আলফাজের বিজেএমসি। এক ড্রয়ের পাশে দুই জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বিজেএমসি।ম্যাচে কক্স সিটির রক্ষণভাগের দুর্বলতার ভালোই সুযোগ নিয়েছে বিজেএমসি। ৭ মিনিটে আবদুল্লাহ পারভেজের পাস থেকে গোল উৎসবের সূচনা করেন গিনিয়ান স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা। ৩৭ মিনিটেও জোগানদাতা আবদুল্লাহ পারভেজ, গোলদাতা সেই বাঙ্গুরা। তিন মিনিট পর আবদুল্লাহ পারভেজ করেন দলের তৃতীয় গোল। ৪২ মিনিটে ৪-০ করেন নাইজেরিয়ান আবদুল রশিদ। ৫৮ মিনিটে সিটি গোলরক্ষক খালেদ বক্স ছেড়ে অনেক ওপরে উঠে এলে পঞ্চম গোলটি করেন ফেলিক্স। ৬৯ মিনিটে সিটির কফিনে শেষ পেরেক ঠোকেন অধিনায়ক আলফাজ (৬-০)।