শেষ আটে মারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন অ্যান্ডি মারে। পরশু চতুর্থ রাউন্ডে ব্রিটিশ তারকা হারিয়েছেন রাশিয়ার কারেন খাচানভকে। ৬-৩, ৬-৪, ৬-৪ গেমের জয়টি এটিপি ক্যারিয়ারে মারের ৬৫০তম জয়। কোয়ার্টার ফাইনালে মারে খেলবেন কেই নিশিকোরি কিংবা ফার্নান্দো ভার্দাস্কোর বিপক্ষে।
মহিলা বিভাগে শেষ আট নিশ্চিত করেছেন তৃতীয় বাছাই সিমোনা হালেপ। ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে। ক্রোয়েশিয়ার পেত্রা মার্তিচের স্বপ্নযাত্রা থামিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ইউক্রেনের এলিনা সভিতোলিনা। এই প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের চতুর্থ রাউন্ডে উঠেছিলেন ২৯০তম র্যাঙ্কধারী মার্তিচ। এএফপি।