শেষ আটে স্পেন ও ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেন ১: ০ ক্রোয়েশিয়াইতালি ২: ০ আয়ারল্যান্ডকোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন ও ইতালি। গতকাল গ্দানস্কে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন ১-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করেছে শেষ আট। পোজনানে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ে ‘সি’ গ্রুপের রানার্সআপ ইতালি। শেষ আটে স্পেন ও ইতালি খেলবে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপের বিপক্ষে। আজই নিষ্পত্তি হবে ‘ডি’ গ্রুপের খেলা।ক্রোয়েশিয়ার বিপক্ষে স্পেনের ব্যবধানসূচক গোল করেন বদলি খেলোয়াড় জেসুস নাভাস। ৮৮ মিনিটের মাথায় স্পেনকে এগিয়ে দেওয়া নাভাস ৬১ মিনিটে মাঠে নামেন ফার্নান্দো তোরেসের জায়গায়। অবশ্য স্পেনের এগিয়ে যাওয়ার আগেই গোল পেতে পারত ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধের প্রথম ভাগে লুকা মদরিচ বল দিয়েছিলেন অরক্ষিত ইভান রাকিটিচকে। কিন্তু তাঁকে প্রতিহত করেন গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।আয়ারল্যান্ডের বিপক্ষে ‘ব্যড বয়’ খ্যাত দুই স্ট্রাইকার আন্তোনিও কাসানো ও মারিও বালোতেল্লির গোলে জিতেছে ইতালি। ৩৫ মিনিটে পিরলোর কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে গোল করেন কাসানো। ৯০ মিনিটে দর্শনীয় ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন মারিও বালোতেল্লি। ওয়েবসাইট।