শেষ আটেই নাদাল-ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারে, রাফায়েল নাদাল, রজার ফেদেরার—বিশ্ব টেনিসের এই চার মহারথীই উঠেছেন সিনসিনাটি মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে। তবে সেরা চারের সবাই যেতে পারছেন না সেমিফাইনালে, একজন কাটা পড়ছেন শেষ আটেই। কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হওয়ায় বাদ পড়তে হচ্ছে ফেদেরার কিংবা নাদালকে। এই দুইয়ের ৩১তম লড়াইটা জিতে কে উঠেছেন শেষ চারে, তা এরই মধ্যে জেনে যাওয়ার কথা। খেলাটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় ভোর পাঁচটায়।পরশু তৃতীয় রাউন্ডে নাদাল-ফেদেরার দুজনকেই খেলতে হয়েছে তিন সেটের ম্যাচ। নাদাল ৬-২, ৫-৭, ৬-২ গেমে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে এবং ফেদেরার ১-৬, ৭-৫, ৬-৩ গেমে হারিয়েছেন জার্মানির টমি হাসকে। বিশ্বের এক ও দুই নম্বর খেলোয়াড় জোকোভিচ ও মারে অবশ্য জিতেছেন সরাসরি সেটে। এএফপি।