শেষ আটেই ম্যানইউ-চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২০০৮-এর ফাইনালে হেরে শিরোপা-স্বপ্ন বিসর্জন হয়েছিল চেলসির। সেই প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ পেয়ে গেল তারা। চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ‘ব্লু’রা মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দুই ইংলিশ পরাশক্তি। আর কোয়ার্টার ফাইনাল পেরোলে সেমিফাইনালে দেখা হবে দুই ইংলিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। আগামী ৫ ও ৬ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। কাল উয়েফা সদর দপ্তর সুইজারল্যান্ডের নিয়নে হয়েছে কোয়ার্টার ফাইনালের ড্র।