শেষ আশাও শেষ সৌরভের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হয়ে গেল সৌরভ গাঙ্গুলীর আইপিএল খেলার স্বপ্ন। নিলামে বিক্রি না হলেও সৌরভসহ আরও দুই ক্রিকেটারের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল কয়েকটি দল। নিলামের বাইরে নিলামের অবিক্রীত কোনো খেলোয়াড়কে কেনার নিয়ম নেই। তবে বাকি দলগুলো আপত্তি না করলে সৌরভসহ ওই তিন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারত আগ্রহী দলগুলো। কিন্তু আপত্তি জানানো হয়েছে। ফলে সৌরভের আইপিএলে খেলার আশা আবারও দপ করে জ্বলেই নিভে গেল। এর আগে কোচির ফ্রাঞ্চাইজি সৌরভকে কেনার জন্য আগ্রহ দেখিয়ে বিসিসিআইর কাছে অনুমতি চেয়েছিল। বিসিসিআই এ ব্যাপারে ১০টি দলকে চিঠি দিয়ে কারও কোনো আপত্তি আছে কি না, জানতে চায়। কিন্তু এখন কোচি পুরো ব্যাপারটাই অস্বীকার করছে। তারা এখন বলছে, সৌরভকে নেওয়ার জন্য বোর্ডের কাছে কোনো আবেদনই করা হয়নি। ওয়েবসাইট।