শেষ ওয়ানডেও পাকিস্তানের
সহজ ম্যাচটাকে কঠিন করে জিতল পাকিস্তান। ৪ উইকেটে ১৯৭ থেকে হঠাৎই পাকিস্তান ৬ উইকেটে ২০২। এরপর ২১৫ রানে আরও একটি। শেষ পর্যন্ত জয়টা এসেছে ৩ উইকেটেই। ৫ ম্যাচের সিরিজটাও জেতা হয়ে গেল ৪-১ ব্যবধানে। ইউনুস খান ও উমর আকমলের সঙ্গে অধিনায়ক মিসবাহ-উল হকের দুটি পঞ্চাশ ছাড়ানো জুটিই পাকিস্তানকে জয়ের পথ দেখায় । এর আগে সোহেল তানভির ৪ উইকেটে নিয়ে আবুধাবিতে কাল শ্রীলঙ্কাকে বেঁধে রেখেছিলেন ২১৮ রানে। সুইং বোলিংয়ের দারুণ প্রদর্শনীতে তানভিরকে যোগ্য সঙ্গ দিয়েছেন উমর গুল ও জুনাইদ খান। তাতেই ৪৬ রানে ৪ উইকেট নেই শ্রীলঙ্কার। ঘুরে দাঁড়ানোয় নেতৃত্ব দেন যথারীতি কুমার সাঙ্গাকারা। অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে তাঁর জুটিতে ২০০ পেরোয় শ্রীলঙ্কা। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২১৮/৯ (থারাঙ্গা ৩, দিলশান ১২, চান্ডিমাল ৭, সাঙ্গাকারা ৭৮, সিলভা ১, ম্যাথুস ৬১, মেন্ডিস ২, পেরেরা ২৫, প্রসন্ন ৮*, মালিঙ্গা ৪; তানভির ৪/৩৪, গুল ১/৩৪, জুনাইদ ১/১৮, আজমল ১/২৬, হাফিজ ১/২৯, আফ্রিদি ১/৬০)। পাকিস্তান: ৪৭.২ ওভারে ২১৯/৭ (হাফিজ ১৪, শফিক ২৬, ইউনুস ৩৪, মিসবাহ ৬৬, মালিক ০, আকমল ৬১*, আফ্রিদি ৪, তানভির ১, আজমল ০*; মেন্ডিস ৩/৩৬, ফার্নান্ডো ২/৪৭, ম্যাথুস ১/১১, , মালিঙ্গা ১/২৮)। ফল: পাকিস্তান ৩ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: উমর আকমল (পাকিস্তান)।