প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ১ রানের জন্য রেকর্ডে ভাগ বসাতে পারলেন না রাহুল দ্রাবিড়। রেকর্ডটা ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে ভারতের পক্ষে সর্বোচ্চ রানের। ১৯৭৫ বিশ্বকাপে সৈয়দ আবিদ আলীর ৭০ রানই টিকে রইল ভারতীয় রেকর্ড হিসেবে। অবশ্য এক দিক দিয়ে দ্রাবিড়ই অনন্য। কারণ, আবিদ আলী জানতেন না ওটাই তাঁর শেষ ওয়ানডে। এ ছাড়া শুধু সুরিন্দর অমরনাথ (৬২) ও শ্রীধরন শ্রীরামই (৫৭) ভারতের হয়ে শেষ ম্যাচে ফিফটি করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন ছয়জন—ডেনিস অ্যামিস (১০৮), ক্লাইভ র্যাডলি (১১৭*), ডেসমন্ড হেইন্স (১১৫), জেমস মার্শাল (১৬১), ক্লাস ফন নুর্টউইক (১৩৪*) ও ফিকো ক্লোপেনবার্গ (১২১)। তাঁদের মধ্যে ইংল্যান্ডের ডেনিস অ্যামিস ও ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স ওয়ানডে ক্যারিয়ার শুরুও করেছিলেন সেঞ্চুরি দিয়ে।