শেষ চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের সেমিফাইনাল লাইনআপটাকে ব্যতিক্রমীই বলতে হয়। এবারই যে প্রথম সেরা চারে নেই ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান। সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলায় এবার পাকিস্তানকে ছুঁয়ে ফেলছে শ্রীলঙ্কা। এবার নিয়ে টানা চারবার শেষ চারে লঙ্কানরা। আজ মিরপুরে দলটির প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এই নিয়ে তিনবার উঠল সেমিতে। আগামীকালের দুই প্রতিপক্ষ ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলই দ্বিতীয়বারের মতো দাঁড়াবে সেমিফাইনালে। ২০০৭ সালে ভারত তো চ্যাম্পিয়নই হয়েছিল। ২০১০ চ্যাম্পিয়ন ইংল্যান্ডও মাত্র একবারই খেলেছে শেষ চারে। সবচেয়ে দুর্ভাগা অস্ট্রেলিয়া। তিনবার সেমিফাইনাল উঠেও একবারও ফাইনালে যেতে পারেনি দলটি। একবার সেমিফাইনাল খেলেছে নিউজিল্যান্ড।