প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দুই সেট হেরে খাদের একেবারে কিনারে চলে গিয়েছিলেন রজার ফেদেরার। পরশু ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে হুয়ান মার্টিন দেল পোত্রোকে শুধু হারালেনই না সুইস মহাতারকা, ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠে ছুঁয়ে ফেললেন জিমি কনর্সকেও। গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলার রেকর্ডে মার্কিন তারকা কনর্সের সঙ্গী এখন ফেদেরার। আগামীকাল ক্যারিয়ারের ৩১তম সেমিফাইনাল খেলবেন সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন। এই দুজন ছাড়া ২০টির বেশি সেমিফাইনাল খেলেছেন আর মাত্র তিনজন—ইভান লেন্ডল (২৮), আন্দ্রে আগাসি (২৬) ও পিট সাম্প্রাস (২৩)।