প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদ হেরেছে। থেমেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা ৩৪ ম্যাচে গোল করার ধারা। তবে ডর্টমুন্ডের কাছে দ্বিতীয় লেগের হারটাও বাধা হতে পারেনি রিয়ালের সেমিফাইনালে ওঠায়। এই নিয়ে টানা চারবার শেষ চারে নয়বারের চ্যাম্পিয়নরা। ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্তও টানা চারবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলা স্প্যানিশ ক্লাবটি ১৯৫৬ থেকে ১৯৬০ পর্যন্ত টানা পাঁচবার খেলেছে শেষ চারে। টানা সেমিফাইনাল খেলার রেকর্ডটি অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার দখলে। ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত প্রতিবারই কমপক্ষে শেষ চারে কাতালান ক্লাবটি। কাল রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলতে পারলে সংখ্যাটা হয়ে গেছে সাত।