প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের আগে বিশ্বকাপে যতবারই প্রথম রাউন্ড পেরিয়েছিল, ফ্রান্স ততবারই উঠেছিল সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ফ্রান্সের হারে ভেঙে গেছে মিথটা। এবার আলোচনায় আর্জেন্টিনার সেমিফাইনাল রেকর্ড। এর আগে তিনবার (১৯৩০, ’৮৬ ও ’৯০) সেমিফাইনাল খেলে তিনবারই ফাইনাল খেলেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনা যেবার প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয় সেই ১৯৭৮ বিশ্বকাপের ফরম্যাটে সেমিফাইনাল বলে কিছু ছিল না। বিশ্বকাপের সেমিফাইনালে শতভাগ সফল দল আছে আরও দুটি—সাবেক চেকোস্লোভাকিয়া ও হাঙ্গেরি। চেকোস্লোভাকিয়া ১৯৩৪ ও ১৯৬২ সালে এবং হাঙ্গেরি ১৯৩৮ ও ১৯৫৪ সালে দুবার সেমিফাইনাল খেলে দুবারই ফাইনালে উঠেছে।