শেষ চারে চেন্নাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলের শেষটা মোটেও ভালো হলো না কোচি টাস্কার্স কেরালার। প্রথমবারের মতো খেলতে এসে ছয় জয় ও আট হারে ১২ পয়েন্ট নিয়ে শেষ করল নিজেদের প্রথম আইপিএল-অভিযান। কাল তাদের ১১ রানে হারিয়ে ঘরের মাঠে জয়ের তালিকাটা আরও লম্বা করল চেন্নাই সুপার কিংস, সেই সঙ্গে নিশ্চিত করল শেষ চার। ১৩ ম্যাচে ৯টি জয়ে (৭টিই নিজেদের মাঠে) ১৮ পয়েন্ট নিয়ে উঠে এল সবার ওপরে।কাল কোনো ফিফটি ছিল না চেন্নাইয়ের ইনিংসে। তবে ঋদ্ধিমান সাহার অপরাজিত ৪৬ (৩৩ বলে ১ চার ও ৩ ছক্কায়) ও মাইক হাসির ৩২ মিলিয়ে ৫ উইকেটে ১৫২ রান তুলল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। জবাবে কোচি ৫ উইকেট হারিয়ে তুলতে পারল ১৪১ রান। কোনো কাজেই এল না ব্রাড হজের ফিফটি। ৪২ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫১ রান করেও রইলেন পরাজিত দলের সদস্য হয়ে। ওয়েবসাইট।