শেষ চারে জাপান-উজবেকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের এশিয়ান কাপটা কাতারের জন্য ছিল নিজেদের প্রমাণ করার মিশন। শুধুই টাকার জোরে যে বিশ্বকাপের আয়োজক হয়নি, ফুটবলটাও তারা পারে—এশিয়ান কাপে স্বাগতিকদের প্রমাণ করার ছিল এটাই। কাতারের সেই মিশন শেষ হয়ে গেল কাল। কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ৩-২ গোলে হেরে গেছে স্বাগতিকেরা। হারার আগে অবশ্য লড়াই ভালোই করেছে স্বাগতিকরা। সুরিয়া ও ফ্যাবিও সিজারের গোলে দুদফা এগিয়ে গিয়েছিল তারা। দুবারই কাগাওয়ার গোলে সমতায় ফেরে জাপান। শেষ মিনিটে গোল করে জাপানকে সেমিতে তোলেন ইনোহা। জাপানের সেমিফাইনালে ওঠার রাতে ইতিহাস গড়েছে উজবেকিস্তান। জর্ডানকে ২-১ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের শেষ চারে উঠেছে উজবেকরা। ৪৬ ও ৪৯ মিনিটে উজবেকদের গোল দুটি করেন বাকায়েভ, জর্ডানের একমাত্র গোলটি ইয়াসিন করেছেন ৫৮ মিনিটে। এএফপি।