শেষ চারে শারাপোভা- লি না
ক্যারিয়ারে একবারই ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন। সেবার শিরোপা ঘরে তোলা হয়নি মারিয়া শারাপোভার। ২০০৭ সালের পর আজ বুধবার আরেকবার শেষ চারে উঠলেন রাশিয়ার এই টেনিস তারকা। যেভাবে উঠলেন, প্রথমবারের মত ট্রফিতে চুমু দেওয়ার আত্মবিশ্বাসটা পেতেই পারেন শারাপোভা।শেষ চারে উঠার পথে শারাপোভা ৬-০, ৬-৩ গেমে উড়িয়ে দিয়েছেন জার্মানির আন্দ্রিয়া পেটকোভিচকে। একই দিন ইতিহাস গড়েছেন লি না। চতুর্থ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৭-৫, ৬-২ গেমে হারিয়ে প্রথম চীনা খেলোয়াড় হিসেবে উঠে গেছেন ফ্রেঞ্চ ওপেনের সেমিতে।তিন বছরেরও বেশি সময় পর শেষ চারে উঠে শারাপোভার কণ্ঠে উচ্ছ্বাস, ‘সর্বশেষ আমাদের লড়াইয়ের স্মৃতিটা মনে করতে পারছি না। তবে নিজেকে সেমিফাইনালে দেখতে পেরে খুব ভালো লাগছে আমার।’ এদিকে ইতিহাস করে শেষ চারে উঠার পর লি নার তো বিশ্বাসই হচ্ছিল না, ‘এটা আমার কাছে বিশাল এক বিস্ময়।’ রয়টার্স।