শেষ চারে শারাপোভা ও ইভানোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিয়ানস ওয়েলসের শেষ চারে উঠেছেন টেনিসের সাবেক চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা ও আনা ইভানোভিচ।রয়টার্স জানায়, গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় ফরাসি মারিওন বারতলিকে ৬-৩, ৬-৪ গেমে উড়িয়ে দেন সার্বিয়ান ইভানোভিচ। সেমিফাইনাল নিশ্চিত করতে স্বদেশি মারিয়া কিরিলেঙ্কোকে ৩-৬, ৭-৫ ও ৬-২ গেমে হারিয়েছেন শারাপোভা।ফাইনালের টিকিট পেতে আজ ইভানোভিচের বিপক্ষে লড়বেন শারাপোভা। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবেন ভিক্টোরিয়া আজারেঙ্কা ও অ্যাঞ্জেলিক কেরবার।