শেষ চারেই নাদাল-ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে মারের বিপক্ষে জয়ে উচ্ছ্বসিত ফেদেরার। এএফপি
নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে মারের বিপক্ষে জয়ে উচ্ছ্বসিত ফেদেরার। এএফপি

সবচেয়ে বড় ম্যাচটা তাহলে হয়ে যাচ্ছে ফাইনালের আগেই!
অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালেই যে মুখোমুখি রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। ড্র-ই জানিয়ে দিয়েছিল, সেমিফাইনালেই মুখোমুখি হয়ে যেতে পারেন টেনিসের সবচেয়ে বড় দুই তারকা। জিবে জল আনা এই লড়াইয়ে প্রতিবন্ধক ছিলেন একজনই, অ্যান্ডি মারে। সেমিফাইনালটা নাদাল-ফেদেরার না হয়ে মারে-নাদালও হতে পারত। কোয়ার্টার ফাইনালেই যে ব্রিটিশ তারকার সামনে পড়ে গিয়েছিলেন সবচেয়ে বেশি ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক। কাল সেই লড়াইয়ে জিতেছেন ফেদেরার। উইম্বলডন চ্যাম্পিয়ন মারেকে ৩ ঘণ্টা ২০ মিনিটের ম্যাচে হারিয়েছেন ৬-৩, ৬-৪, ৬-৭ (৬/৮), ৬-৩ গেমে। এই নিয়ে টানা ১১ বছর অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন ফেদেরার।
এর আগে ফোসকা পড়া হাতে খেলেই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে ৩-৬, ৭-৬ (৭/৩), ৭-৬ (৯/৭), ৬-২ গেমে হারিয়ে শেষ চারে উঠেছেন শীর্ষ বাছাই নাদাল। ২২তম বারের মতো কোনো গ্র্যান্ড স্লামের শেষ চারে জায়গা করে নেওয়ার পর নাদাল নিজেই সেটিকে বলছেন ভাগ্যপ্রসূত।
নাদাল-ফেদেরারের ম্যাচটা আগামীকাল। এর আগে আজ প্রথম সেমিফাইনালে ফেদেরারের স্বদেশি স্তানিস্লাস ভাভরিঙ্কার মুখোমুখি চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ। গ্র্যান্ড স্লাম ইতিহাসে প্রথম সর্ব সুইস ফাইনাল হওয়ার সম্ভাবনা এখন মোটেই অবাস্তব কিছু নয়। এএফপি।