শেষ চারের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকায় টানা পঞ্চম সেমিফাইনাল খেলছে আজ উরুগুয়ে। পেরুর বিপক্ষে আজ সকালের ম্যাচটি সব মিলিয়ে উরুগুয়ের নবম সেমিফাইনাল। কোপায় সবচেয়ে বেশি ও টানা সেমিফাইনাল খেলার দুটি রেকর্ডই দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এবার শেষ চারের আগেই ব্রাজিলের বিদায় উরুগুয়েকে এককভাবে এই রেকর্ডের মালিক করেছে। ব্রাজিল শেষ চারে খেলেছে আটবার। তিনে কলম্বিয়া, ২০০১-এর চ্যাম্পিয়নরা সেমিফাইনালে উঠেছে ছয়বার। চারে একসঙ্গে দুটি নাম—কোপার আমন্ত্রিত দল মেক্সিকো ও পেরু। এই দুটি দল খেলেছে পাঁচটি করে সেমিফাইনাল। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকায় উরুগুয়ের সঙ্গে সবচেয়ে বেশি ১৪ বার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার (চারবার) নাম আছে তালিকার পাঁচে। ১৯৭৫ সালে প্রথম সেমিফাইনালের প্রচলন হয় কোপায়। তখন থেকে ১৪ আসরের মধ্যে ১৯৮৯ ও ১৯৯১ সালে কোনো সেমিফাইনাল বা ফাইনাল ছিল না।