মুক্তার-দেলোয়ারের হাত ধরে প্রথম শ্রেণীর ক্রিকেটে দশম উইকেট জুটির নতুন রেকর্ড দেখল বাংলাদেশ। রাজশাহীতে খুলনার বিপক্ষে রাজশাহীর এই দুই ব্যাটসম্যান শেষ জুটিতে করেছেন ১৬৩ রান। তবে দশম উইকেটের বিশ্ব রেকর্ড থেকে অনেক দূরেই অবস্থান দেলোয়ার-মুক্তারের। সবচেয়ে বড় জুটিটি ৩০৭ রানের। ১৯২৮-২৯ মৌসুমে শেফিল্ড শিল্ডে ভিক্টোরিয়ার বিপক্ষে জুটিটি গড়েন নিউ সাউথ ওয়েলসের অ্যালান কিপ্যাক্স ও হ্যাল হুকার। ১১৩ রানে নবম উইকেট হারানোর পরই জুটি বেঁধে দলকে ৪২০ রানে নিয়ে যান তাঁরা। চার নম্বরে নেমে শেষ পর্যন্ত ২৬০ রানে অপরাজিত ছিলেন কিপ্যাক্স। হুকার করেছিলেন ৬২।