শেষ জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট কিটসে শেষ জুটিতে পাকিস্তানের তানভির আহমেদ ও সাঈদ আজমলের ৭৮ রান এই ভেন্যুর রেকর্ড। এটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ ও সব মিলিয়ে সপ্তম বৃহত্তম দশম উইকেট জুটি। শেষ জুটির সেরা ৩টি ইনিংসেই আছে পাকিস্তান। ১৯৭৩ সালে অকল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ব্রায়ান হেস্টিংস ও রিচার্ড কলিঞ্জ ১৫১ রান করেছিলেন। ২৪ বছর পর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের আজহার মেহমুদ ও মুশতাক আহমেদ জুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫১ রান করে ছোঁয় বিশ্ব রেকর্ড। ১৯৭৭ সালে উইন্ডিজের বিপক্ষেই ওয়াসিম রাজা ও ওয়াসিম বারীর ১৩৩ রান যৌথভাবে দ্বিতীয় স্থানে। ২০০৪ সালে ঢাকায় শচীন টেন্ডুলকার ও জহির খানের ১৩৩ বাংলাদেশের বিপক্ষে।