শেষ টি-টোয়েন্টিতে ‘এ’ দলের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচের হারের দ্বারপ্রান্ত থেকে জয় ছিনিয়ে আনা গিয়েছিল ১ উইকেটে। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় ব্যবধানেই হারল বাংলাদেশ ‘এ’ দল। সেন্ট লুসিয়ায় পরশু ৫৫ রানে জিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। এর আগে দুই ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট সিরিজ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ জিতেছে ১-০ তে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২৩ নভেম্বর, কিংসটাউনে।আগের ম্যাচে ৩৩ বলে ৩৫ করে ফিরে গেলেও পরশু আদ্যন্ত ব্যাট করেছেন উইন্ডিজ অধিনায়ক ডুইন স্মিথ। ৮ চার ও ২ ছয়ে ৫০ বলে করেছেন অপরাজিত ৭১। সঙ্গে মাইলস বাসকম্বের ২৬ বলে ২৯ ও উইকেটকিপার ডেভন টমাসের ১৪ বলে ২৫ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে এনে দেয় ৪ উইকেটে ১৫২ রান। কামরুল ইসলাম রাব্বি নেন ২ উইকেট, ১টি মোহাম্মদ সোহরাওয়ার্দী।প্রথম ম্যাচে ১০৩ তাড়া করে কোনোরকমে জেতা বাংলাদেশ ‘এ’ এবার কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। ৬ উইকেট হারায় মাত্র ৪৩ রানে, শেষ পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে ৯ উইকেটে করেছে ৯৭। সফরে নিয়মিত ভালো খেলা মমিনুল হক আরও একবার করেছেন দলের সর্বোচ্চ ৪২ (৩৫ বলে)। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর কেবল সোহরাওয়ার্দী (১৭) ও রকিবুল (১১)। ম্যাচ ও সিরিজ সেরা ডুইন স্মিথ। ওয়েবসাইট।