পার্থ টেস্টে হাতের আঙুলে আঘাতপ্রাপ্ত হওয়ায় অস্ট্রেলিয়ার সফল অধিনায়ক রিকি পন্টিংয়ের দল থেকে বাদ পড়ার একটা গুঞ্জন বেশ আগে থেকেই শোনা যাচ্ছিল। গণরোষের মুখে পড়ে একটা সময় অবশ্য নিজেই দল থেকে সরে পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এখন আর সেই গুঞ্জনের কোনো অবকাশ নেই। সব গুঞ্জন ছাপিয়ে অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে পন্টিংয়ের স্থলাভিষিক্ত হবেন মাইকেল ক্লার্ক। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। অ্যাশেজে পন্টিং আঘাতপ্রাপ্ত হওয়ার সুবাদে ২০০৮ সাল থেকে দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসা মাইকেল ক্লার্ক হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ৪৩তম টেস্ট অধিনায়ক। এ ছাড়া দলে সহ-অধিনায়ক হিসেবে ব্রাড হাডিনকে রাখারও সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।টেস্ট অধিনায়ক হিসেবে নাম ঘোষণার পর মাইকেল ক্লার্ক জানান, ‘দলের দায়িত্ব দেওয়ায় আমি খুবই সম্মানিত বোধ করছি। আশা করি পন্টিং দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবে। একদিনের সিরিজে যদি তিনি ফিরতে পারেন, তবে সেটা আমাদের জন্য খুবই ভালো হয়।’অস্ট্রেলিয়া দল:শেন ওয়াটসন, ফিলিপ হগস, উসমান খাজা, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), মাইকেল হাসি, স্টিভেন স্মিথ, ব্রাড হাডিন (উইকেট কিপার), মিশেল জনসন, পিটার সিডল, বেন হিলফেনহস, ডগ বলিঞ্জার ও মাইকেল বিয়ার। ওয়েবসাইট