শেষ তিনে মেসি, রোনালদো, ইনিয়েস্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারও চমক দেখা গেল না। ২৩ জনের তালিকা থেকে সম্ভাব্য সেরা তিনজনকেই বেছে নিয়েছে ফিফা। গতকাল প্রকাশ করা হয়েছে ফিফা-ব্যালন ডি’অরের তিনজনের সংক্ষিপ্ত তালিকা। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও আন্দ্রেস ইনিয়েস্তাই আছেন শেষ তিনে। সাও পাওলোতে এক সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার এ ঘোষণা দেন। ৭ জানুয়ারি জুরিখে জানা যাবে কে পাচ্ছেন এবারের ব্যালন ডি’অর। এএফপি।