শেষ দিনে জয় কেবল খুলনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও ঢাকা মহানগরের রান-বন্যার ম্যাচটা প্রত্যাশামতোই ড্র হয়েছে। ড্র হয়েছে সিলেট-রংপুর বিভাগের ম্যাচও। জাতীয় ক্রিকেট লিগের চার দিনের ম্যাচের শেষ দিনে আজ মঙ্গলবার জয় পেয়েছে কেবল খুলনা বিভাগ। এর আগে গতকাল তৃতীয় দিনের খেলায় রাজশাহীর বিপক্ষে ১২৭ রানের জয় তুলে নেয় ঢাকা বিভাগ।খুলনা-বরিশাল: বরিশালের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৫৭ রান। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি শাহরিয়ার নাফীসের দল। ২ উইকেটে ৯৫ রান নিয়ে দিনের খেলা শুরু করা খুলনা থেমে যায় ২০৪ রানে। আবদুর রাজ্জাক একাই ছয়টি উইকেট তুলে নেন। খুলনার জয় ৫২ রানে। প্রথম ইনিংসে খুলনা ৩১৪ ও বরিশাল ২৭৮ রান করে। দ্বিতীয় ইনিংসে খুলনা করে ২২০ রান।চট্টগ্রাম-ঢাকা মহানগর: বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রান-বন্যার ম্যাচে আজ সেঞ্চুরি হয়েছে দুটি। ৫ উইকেটে ৫০৯ রান নিয়ে দিনের খেলা শুরু করা ঢাকা মহানগর আজ নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৬৩২ রানে। তাসামুল হক ১৩৫ রানে অপরাজিত থাকেন। গতকাল মার্শাল আয়ুব ২০৯ ও মেহরাব হোসেন জুনিয়র ১২২ রানে আউট হন।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা চট্টগ্রামের দিন শেষে সংগ্রহ ছিল ১ উইকেটে ১৬৩ রান। প্রথম ইনিংসে ১৯২ রান করা তামিম ইকবাল ১১৩ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে চট্টগ্রাম করেছিল ৪১১ রান। তামিম ছাড়াও সেঞ্চুরি করেছিলেন মমিনুল হক (১২০)।রংপুর-সিলেট: দ্বিতীয় ইনিংস কোনো উইকেট না হারিয়ে ১০ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেছিল রংপুর বিভাগ। আজ সারা দিন খেলেও ওই ইনিংস শেষ হয়নি। দিন শেষে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২৫৮ রান। অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ ৫৫ ও আলাউদ্দিন বাবু ১৩ রানে অপরাজিত থাকেন। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন নাসির হোসেন। প্রথম ইনিংসে রংপুর ২৯৫ ও সিলেট ৩২৩ রান করেছিল।