শেষ দিনে ভালো করলেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দুই দিন ঝড়-বৃষ্টিতে আগেভাগেই বন্ধ হয়ে গিয়েছিল। কাল শেষ দিনে তাই ইন্দোনেশিয়ান মাস্টার্স গলফ শুরু হয়েছিল সকাল ৬টা ৪৫ মিনিটে। আর এ দিনই নিজের সেরা খেলাটা খেললেন সিদ্দিকুর। অসমাপ্ত তৃতীয় রাউন্ডের শেষ ৯ হোলের চারটিতেই বার্ডি করে উঠে এলেন ৪১ থেকে ১৫-তে। এরপর শেষ রাউন্ডে খেললেন পারের চেয়ে ১ শট কম। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৬ শট কম খেলে বাংলাদেশি গলফার যৌথভাবে ১৪ নম্বরে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন। সাড়ে ৭ লাখ ডলারের এই টুর্নামেন্টের শিরোপা জিতেছেন ইংল্যান্ডে লি ওয়েস্টউড (-১৬)। শেষ দিনে ৩২ হোল খেলা বিশ্বের তিন নম্বর গলফার গতবারও জিতেছিলেন এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতা। দ্বিতীয় হয়েছেন থাইল্যান্ডের থাওর্ন বিরাটচান্ত (-১৪)। ওয়েবসাইট।